রমজান প্রামানিক,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মানবমুক্তি সংস্থার উদ্যোগে ৭০০ শত বন্যার্ত পরিবারের মাঝে নগদ ১৫০০ শত টাকা করে বিতরণ করেন ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহি অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন, চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী থানা ইনচার্জ রাশেদুল ইসলাম বিশ্বাস, মানব মুক্তি সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।