
মোঃ আমির হোসেন,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনিমিত্ত রাখা হয়।
১৫ আগষ্ট (শনিবার) সকালে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাসারের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিসট আবু তাহের সিদ্দিকীর সঞ্চালনায় এসময় শোক সভায় বক্তব্য রাখেন,মেডিকেল অফিসার ডাঃ আরমান হোসেন রনি ,মেডিকেল অফিসার ডাঃ আকতারুজ্জামান, স্বাস্থ্য পরিদর্শক (ভারঃ) বরকতউল্লাহসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন ও ১৫ আগষ্টে নিহতদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে দেশ ও দশের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বস্তরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।