৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

রংপুর মেট্রোপলিটন পুলিশের জাতীয় শোক দিবস পালন

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২০
রংপুর মেট্রোপলিটন পুলিশের জাতীয় শোক দিবস পালন

Manual2 Ad Code

 

মোঃ মনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

 

Manual2 Ad Code

জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Manual5 Ad Code

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম।

 

পুলিশ কমিশনার আজ ১৫ আগস্ট (শনিবার) সকালে রংপুর শহরের বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

 

Manual6 Ad Code

স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদনকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ডিসি, এডিসি, এসিগণ উপস্থিত ছিলেন।

 

এরপর দুপুর ১২.০০ ঘটিকায় রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে আলোচনা ও পুুুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়।

 

Manual4 Ad Code

এছাড়াও বাদ যোহর রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মসজিদে জাতির পিতা, তাঁর পরিবারের সদস্য ও অন্যান্য শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।