৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

হরিণাকুণ্ডুতে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবসে র‍্যালী , আলোচনা সহ বিভিন্ন কর্মসুচি

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২০
হরিণাকুণ্ডুতে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবসে র‍্যালী , আলোচনা সহ বিভিন্ন কর্মসুচি

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

হাবিবুর রহমান রুবেল,হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ-

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম সাহাদৎ বার্ষীকি পালনে র‍্যালী, আলোচনা দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মর্সুচি পালিত হয়েছে ।

 

Manual2 Ad Code

সকালে আনুষ্ঠানিক ভাবে জাতীয় , দলীয় ও শোক পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা আ” লীগের ব্যবস্থাপনায় শোক র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে মুক্তিযোদ্ধা মকপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন , উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।

 

এসময় উপজেলা সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ , উপজেলা সভাপতি বদিউল আলমের নেতৃত্বে কৃষকলীগ , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দীন মাষ্টারের নেতত্বে মুক্তিযোদ্ধরা , সভাপতি সাইফুজ্জামান তাজু ও সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলুর নেতৃত্বে হরিণাকুডু প্রেসক্লাব , আহবায়ক আশরাফুল হক জুয়েলের নেতৃত্বে উপজেলা যুবলীগ , আহবায়ক আব্দুল হান্নান ও জহুরুল ইসলামের নেতৃত্বে উপজেলা ও পৌর শ্রমীকলীগ , আহবায়ক রিগ্যান আলী ও যুগ্ন- আহবায়ক রুবেল রানার নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ , প্রধান শিক্ষকদের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে । পূষ্পমাল্য অর্পণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে, অধ্যক্ষ শরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন , বিশেষ অতিথি থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা , সাবেক উপজেলা আ”লীগের যুগ্ন- আহবায়ক আফজাল হোসেন, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু। এছাড়াও কৃষি কর্মকর্তা হাফিজ হাসান ,আ”লীগ পৌর নেতা খায়রুল ইসলাম , সেচ্ছাসেবক লীগ আহবায়ক ফিরোজ সালাউদ্দীন , উপজেলা ছাত্রলীগের যুগ্ন- আহবায়ক রুবেল রানা সহ অনেকে বক্তব্য রাখেন ।

 

Manual8 Ad Code

এছাড়াও একই সময়ে উপজেলা দোয়েল চত্তরে আ”লীগ উপজেলা দলীয় কর্যালয় প্রাঙ্গণে উপজেলা সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন সিনিয়ার উপজেলা আ” লীগ নেতা আজগার আলী মাষ্টার , ইউনিয়ন আ” লীগ সভাপতি মঞ্জুরুল আলম , ফজলুর রহমান মালিতা৷, পৌর আ” লীগ সভাপতি ও মেয়র শাহীনুর রহমান রিন্টু , শ্রমীকলীগ আহবায়ক আব্দুল হান্নান , ছাত্রলীগ আহবায়ক রিগ্যান আলী সহ অনেকে ।

 

এসময় আ”লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম টিপু মল্লিক , গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । এসকল আলোচনা শেষে মাউলানা মোজাম্মেল হক এর পরিচালনায় উপজেলা প্রশাসনের এবং মাউলানা তৈয়বুর রহমানের পরিচালনায় উপজেলা আ” লীগের বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code