৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

চৌহালী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২০
চৌহালী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

Manual2 Ad Code

 

রমজান প্রামানিক,চৌহালী প্রতিনিধিঃ-

Manual2 Ad Code

 

সিরাজগঞ্জের চৌহালীতে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

শনিবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

 

দিবসটি উপলক্ষে চৌহালী উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় উপজেলা ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে চৌহালী উপজেলা প্রশাসনসহ, উপজেলা পরিষদ, থানা পুলিশ, রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা ভবন থেকে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা চত্তরে শেষ হয়।

Manual3 Ad Code

 

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা কার্যলয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের বিপ্লবী সাধারন মোঃ ফারুক সরকার ।

Manual4 Ad Code

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নাজির মিয়া , চৌহালী থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বিশ্বাস , উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি হযরত আলীমাষ্টার , সহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ।

 

Manual2 Ad Code

পরে জাতীয় শোক দিবস উপলক্ষে অন-লাইনে অনুষ্ঠিত রচনা, চিত্রাঙ্কন ও কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, বিতরণ করা হয়।