৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২০
সাপাহারে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

নাইম,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে হাজার বছরের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

Manual8 Ad Code

 

১৫ অগস্ট (শনিবার) সকাল ৯ টায় উপজেলার সকল সরকারী অধা-সরকারী সাহিত্যশাসিতসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্যদিয়ে দিবসটির কর্মসূচীর সূচনা করা হয়।

 

সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋণের চেক বিতরণ ও বৃক্ষ রোপণ করা হয়। বেলা ১১টায় বঙ্গবন্ধুর স্মৃতি চারণ করে এক অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিমেবে সংযুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধান চন্দ্র মজুমদার।

 

এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর হাই, পোরশা ও নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যানগন, উপজেলা নির্বাহী অফিসারগনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দলীয় নেতা কর্মী, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, গণমাধ্যম কর্মী সহ আরো অনেকে।

 

অপরদিকে ওই দিন সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করে উপজেলা আওয়ামীলীগ।

 

সোয়া ৯ টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নেতা কর্মীরা। সকাল সাড়ে ৯ টায় একটি শোক র‌্যালী দলীয় কার্যালয়ের সামনে থেকে রেবিয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতীর উদ্দেশ্যে দোয়া, মোনাজত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারন সম্পাদক আলহাজ্ব ও উপজেলা শাহজাহান হোসেন সহ উপজেলা আওয়ামীলী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত থেকে সকল কর্মসূচিতে অংশ গ্রহন করেন।

 

এছাড়াও সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন বলে জানা গেছে।