৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চিলমারীতে জাতীয় শোক দিবস পালিত

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২০
চিলমারীতে জাতীয় শোক দিবস পালিত

Manual7 Ad Code

রুবেল মিয়া,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

কুড়িগ্রামের চিলমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে।

 

শনিবার সকালে চিলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্, চিলমারী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. জাকির হোসেন প্রমূখ।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

 

পুষ্পস্তবক শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা আ,লীগ দলীয় কার্যালয়ে অর্ধনমিত জাতীয় পাতাকা ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দলটির অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।