৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগের ইউনিয়ন প্রত্যাশী

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২০
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগের ইউনিয়ন প্রত্যাশী

Manual1 Ad Code

 

সৈয়দ রুবেল,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠিতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাবার পথে সড়ক দুর্ঘটনায় সুমন (২৫) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

 

১৫/০৮/২০২০ইং শনিবার সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে নেহালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual7 Ad Code

নিহত সুমন কীর্তিপাশা ইউনিয়নের খোর্দ্দবরহার গ্রামের সুভাষ হালদার এর ছেলে ও বরিশাল বিএম কলেজের বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। সুমন দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং ইউনিয়ন ছাত্রলীগের পদ প্রত্যাশী ছিলেন।

 

Manual4 Ad Code

এ ঘটনায় মোটরসাইকেল চালক মোঃ মান্নান (৩০) গুরুতর আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি খলিলুর রহমান বলেন, জাতীয় শোক দিবসে অনুষ্ঠানে যোগ দিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে ঝালকাঠি যাচ্ছিল সুমন । এ সময় নেহালপুর ব্রীজের উপরে তার মোটরসাইকেল উঠলে বিপরীত থেকে একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

Manual1 Ad Code

 

এতে ঘাড়ে আঘাত পেয়ে ঘটনাস্থলে সুমন হাওলাদারের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক মান্না গুরুতর আহত হন । স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমন হাওলাদারের মৃত ঘোষণা করেন।

 

Manual3 Ad Code

ওসি আরো জানান, জাতক ইজিবাইক জব্দ করা গেলেও এর চালক পাওয়া যায়নি। মরাদেহো ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।