মোঃমনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ
আজ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের একই তারিখের রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তার পরিবারকে নৃসংশভাবে হত্যা করেছিল একদল পথ হারা সৈনিক।
তারই ধারাবাহিকতায় প্রতিবছর বাংলাদেশের আপামর জনগণ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছে।
আজ ১৫ আগষ্ট ৪৫ তম জাতীয়
শোক দিবসের উৎযাপন উপলক্ষে দিন ব্যাপি চলছে রংপুর জেলা যুবলীগের উদ্যোগে নানা
আয়োজন।
রংপুর জেলা যুবলীগের আহবায়ক মামুনুর রশীদ মামুন, যুগ্ন আহবায়ক
কামরুজ্জামান শাহীন, শ্রী লক্ষিন চন্দ্র নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের সহযোগীতায়
সকালে দলীয় কার্যালয়ে দেশের ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১ টায় বঙ্গবন্ধুর মূর্যালে
পুষ্টমাল্য অর্পণ, বিকালে বঙ্গবন্ধুর পরিবার, দেশ ও জাতীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় রংপুর জেলা যুবলীগের আহবায়ক মামুনুর রশীদ মামুন বলেন, আজকের এই শোকের
দিন আসলেই একটি পরিবারের কথা মনে পরে যায় বাংলার মানুষ কোনদিনও এই পরিবারটিকে ভুলতে পারবেনা।
এই পরিবারটি হলো জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের পরিবার। আজকের দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যাতে করে আমরা বঙ্গবন্ধুর সোনার
বাংলা গড়তে পারি এবং বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এগোতে পারি।