৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২০
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন

Manual5 Ad Code

 

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

Manual7 Ad Code

 

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে সামাজিক দূরত্ব বজায় রেখে পুষ্প স্তবক অর্পন করে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ।

 

আজ শনিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধূরী জাতির পিতার সমাধীসৌধের বেদীতে ফুল দিনে শ্রদ্ধা নিবেন করেন। এসময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিওগলে বেজে ওঠে করুন সুর। পরে পবিত্র সুরা ফাতেহাপাঠ ও দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি।

 

এ সময় বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নছা মুজিব সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

 

দোয়া-মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা নওয়াব আলী।

 

Manual8 Ad Code

শোকবহ এ অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃকর্ণেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, শাহজাহান খান, এ্যাড আব্দুল মতিন খসরু, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন,মীর্জা আজম, বি.এম মোজাম্মেল হক, এ্যাড.আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, এ্যাড. রেজাউল কবির কওসার, আনিসুর রহমান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক, মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাবেক সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, সেলায়মান বিশ্বাস, বিমল বিশ্বাস সহ সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পরে কেন্দ্রীয় আওয়ামী লীগ, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সহযোগি সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

সকাল সাড়ে ১০ টায় সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে আত্নাদানকারী, জাতীয় ৪ নেতা ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য, দীর্ঘায়ূ কামনা করা হয়।

Manual6 Ad Code

 

এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগ,স্বেচ্ছা সেবকলীগ, কৃষকলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবমহিলা লীগ, গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ, কোটালীপাড়া পৌরসভা, টুঙ্গিপাড়া পৌরসভা, জাতীয় বিশ্ব বিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমান্ড, গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতি, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, গোপালগঞ্জ চেম্বার, সোনালী ব্যাংক , কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণীব্যাংক,জনতা ব্যাংক, মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মিল্কভিটা, শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল,এ্যাসেনশিয়াল ড্রাগস, শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বঙ্গবন্ধু পেশাজিবি লীগ, সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক , শ্রমজীবী , পেশা জীবি সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা।।

Manual2 Ad Code