৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিলুপ্তির পথে ফলজ বৃক্ষ রোপন কর্মসূচী পালন

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২০
ঝালকাঠি স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিলুপ্তির পথে ফলজ বৃক্ষ রোপন কর্মসূচী পালন

Manual8 Ad Code

 

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

ঝালকাঠি স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিলুপ্তির পথে বিভিন্ন ফলজবৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।

 

১৪/০৮/২০২০ইং তারিখ শুক্রবার বেলা ১২টায় ঝালকাঠি জেলা মৎস্য খামার চত্বরে বিলুপ্তির পথে বিভিন্ন ফলজ চারা গাছ লাগিয়ে সংগঠনের সভাপতি রিয়াজ খান অশ্রু এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

 

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) ঝালকাঠি জেলার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা সাংবাদিক মো: রিয়াজ মোর্শেদ, সাংবাদিক মো: বাবুল মিনা ও স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থার সদস্যবৃন্দ।

Manual3 Ad Code

 

সংগঠনের উদ্যোগে ১০ প্রজাতির বিলুপ্তির পথে ১০০টি ফলদায়ক গাছ ঝালকাঠির বিভিন্ন এলাকায় রোপন করার কার্যক্রম হাতে নিয়েছে।

 

এছাড়াও সংগঠনটি মহামারী করোনাভাইরাস (কোভিড ১৯) শুরু হওয়ার পর থেকেই ঝালকাঠি পৌরসভার গুরুত্বপূর্ণ সকল মসজীদে হাত ধোয়ার সাবান সরবরাহ করছে।

 

করোনা ভাইরাসে কর্মহীন অসহায় গরীব ৫০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে বেশ সুনাম অর্জন করেছে এই সংগঠনটি ।

Manual7 Ad Code