৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে স্বপ্নতরী ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী সম্পন্ন

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২০
গোয়াইনঘাটে স্বপ্নতরী ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী সম্পন্ন

Manual1 Ad Code

 

 

গোয়াইনঘাট প্রতিনিধিঃ গোয়াইনঘাটে ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট’র ‘স্বপ্নতরী ফাউন্ডেশন’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০ ইং সম্পন্ন হয়েছে।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

শুক্রবার (১৪ আগষ্ট) বিকেলে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়ন কমপ্লেক্স সংলগ্ন লাফনাউট উত্তর জামে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচির। পরে ধারাবাহিক ভাবে লাফনাউট এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজেসহ প্রায় ২০ টি প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয় ।

 

 

বৃক্ষরোপণ কর্মসূচিতে ফাউন্ডেশনের সভাপতি ও আলীরগাঁও কলেজের প্রভাষক আফজাল হোসেইন এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ আব্দুল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ।

 

আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিনিয়র সদস্য বারহাল আলিম মাদরাসার সহকারী শিক্ষক তরিকুল ইসলাম, নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেরগুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ক্যাশ অফিসার মোঃ আবুল কালাম আজাদ।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সদস্য আলা উদ্দিন, ফয়েজ আহমদ, হোসাইন আহমদ, তাজুল ইসলাম, সুহেল আহমদ, সেলিম উদ্দিন, ফয়সাল আহমদ, আরিফ আহমদ, সেলিম আহমদ, শাহাব উদ্দিন, মামুনুর রশিদ, আবুল কালাম, জসীম উদ্দিন, আরিফ, আফজল, জু্বায়ের, মাহিন রানা সুহেল, সাজু, বাসিত, সয়ফুল আলম প্রমূখ।