মহিবুল ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ-
আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং একশন এইড বাংলাদেশ ও উপজেলা যুব উন্নয়ন অফিসের যৌথ সহযোগিতায় এ উপলক্ষে বুধবার (১২ আগষ্ট) সকালে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরুল ইসলাম নান্নু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাইয়ূম খান।
আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মাহফুজুর রহমানের পরিচালনায় এ সময়ে সংস্থার প্রকল্প কর্মকর্তা ফারুক হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা ফরিদুল হক, মাঠ সহযোগি চাঁদনী খাতুন, আলোড়ন যুব সংস্থার সভাপতি জীবন আলী, ইউনিক ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি শাহিন আলী, উদায়ন যুব সংস্থার সভাপতি রাকিবুল ইসলাম, আইডিয়াল ইয়ুথ ইউনিয়নের সহ-সভাপতি সাথী আক্তার, সোনারতরী যুব সংস্থার সাধারণ সম্পাদক শারমিন আক্তার ডলি, পাঞ্জেরী যুব সংস্থার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ব্রাইট ইয়ুথ অর্গানাইজেশনের সহ-সাধারণ সম্পাদক জিহাদ আলী, অগ্রগামী যুব সংস্থার অর্থ-সম্পাদক পলাশ কুমার দাসপ্রমুখ উপস্থিত ছিলেন।