৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা সচেনতামূলক শীষর্ক সেমিনার ও প্রেসব্রিফিং

admin
প্রকাশিত আগস্ট ১৩, ২০২০
কমলগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা সচেনতামূলক শীষর্ক সেমিনার ও প্রেসব্রিফিং

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

জায়েদ আহমেদ, কমলগঞ্জ প্রতিনিধিঃ

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ২০১৯-২০২০ অর্থ বছরে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতামূলক” শীর্ষক জনসচেতনামূলক প্রচার প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।

 

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেমিনারে প্রশিক্ষণ পরিচালনা করেন মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশারফ হোসেন।

Manual6 Ad Code

 

উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।