১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় বিএসএফ নিজ রাইফেলের গুলিতে আহত

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০২০
ফুলবাড়ী সীমান্তে ভারতীয় বিএসএফ নিজ রাইফেলের গুলিতে আহত

Manual4 Ad Code

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর ভেল্লিরতল সীমান্ত এলাকায় বুধবার (১২ আগস্ট) অসাবধানতার কারনে টহলরত অবস্থায় নিজ রাইফেলের গুলিতে গুরুতর আহত হয়েছেন ভারতীয় এক বিএসএফ সদস্য ।

Manual2 Ad Code

 

গুলিবিদ্ধের ঘটনাটি ঘটেছে সীমান্তের ওপারে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সাদেনেরকুটি সীমান্ত এলাকায় ।গুরুতর আহত ওই ভারতীয় বিএসএফ সদস্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

 

উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়ন,লালমনিরহাট এর কমান্ডিং অফিসার । তবে এখন পর্যন্ত আহত ভারতীয় বিএসএফ সদস্যের নাম জানা যায়নি ।

 

Manual1 Ad Code

অনন্তপুর সীমান্তের ১নং ওয়ার্ডের ভেল্লিরতল এলাকার মোঃ জাকির হোসেন সহ অনেকেই জানান বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে আন্তর্জাতিক ৯৪৬ মেইন পিলারের সাব পিলার ৪-এস এর পাশে ভারতের সাদেনেরকুটি সীমান্তে হঠাৎ করে গুলির শব্দ পাওয়া যায় ।

 

পরে খোঁজ নেয়ার পর শোনা যায় ভারতের ১৯২ ব্যাটালিয়নের বিএসএফের অধীনে ঝিকরী ক্যাম্পের টহলরত অবস্থায় এক ভারতীয় বিএসএফ সদস্যের দেহে নিজ রাইফেলের গুলিবিদ্ধ হয়।

Manual5 Ad Code

 

সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে অচেতন হয়ে পড়ে ওই সদস্য। পরে বিএসএফ সদস্যরা এসে আহত ঐ বিএসএফকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন ।

 

ঘটনা প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলা‌দেশ (বি‌জি‌বি) ১৫ ব‌্যাট‌ালিয়‌ন,লালমনিরহাটের কমান্ডার লে.ক‌র্নেল এস এম তৌ‌হিদ-উল-আলম জানান, টহলরত অবস্থায় এক বিএসএফের সদস্যের হাত থেকে নিজের রাইফেল পড়ে যায় ।

 

পরে লাইফেল তুলতে গিয়ে গুলি বের হয়ে শরীরে লেগে আহত হয়েছেন । তবে তার নাম ঠিকানা এখনো জানা যায়নি ।

 

ভারতীয় বিএসএফ পতাকা বৈঠকে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।

Manual7 Ad Code