১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে করোনার বর্তমান পরিস্থিতি মোকাবেলা বিষয়ক আলোচনা সভা

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০২০
ঝিনাইদহে করোনার বর্তমান পরিস্থিতি মোকাবেলা বিষয়ক আলোচনা সভা

Manual6 Ad Code

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

 

Manual1 Ad Code

ঝিনাইদহে করোনার বর্তমান পরিস্থিতি মোকাবেলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

আজ সকালে সদর হাসপাতাল মিলনায়তনে স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম), পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, করোনা যোদ্ধা ডা. জাকির হোসেন ও জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবুসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

Manual5 Ad Code

 

অনুষ্ঠান পরিচালনা করেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অপুর্ব কুমার সাহা। বক্তারা, জেলা দিন দিন করোনার সংক্রমন বৃদ্ধিতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মসূচী, প্রচার ও সকলকে সচেতন করার জন্য নানা কর্মসূচী হাতে দেন।

 

অনুষ্ঠানে করোনা রোগিদের চিকিৎসার জন্য বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে হাইক্লো ন্যাজাল মেশিন প্রদান করা হয়েছে।