১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আনোয়ারায় গহিরা উপকূল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২০
আনোয়ারায় গহিরা উপকূল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

খালেদ মাহামুদ হাসান,আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের আনোয়ারা আনোয়ারা উপজেলার গহিরা উপকূল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগষ্ট) বিকালে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

 

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়,অজ্ঞাত লাশটির বয়স আনুমানিক (৩৮)বছর। লাশটির চেহারা সম্পূর্ণ বিকৃতি হয়ে গেছে।লাশটি ৮-১০ দিন আগের বলে ধারণা করছে পুলিশ।

 

Manual2 Ad Code

 

স্থানীয়রা জানান,১১ই আগষ্ট মঙ্গলবার আনুমানিক সকালে ১০টার দিকে উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের গহিরা বাইগ্গের ঘাট এলাকায় বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে লাশটি ভেসে আসে। সাগরে মাছ শিকার করতে গেলে সৈকতের পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে। সাথে সাথে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশকে অবহিত করেন।