১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

দুমকিতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০২০
দুমকিতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

Manual5 Ad Code

 

ইউ,এইচ,সুমা, দুমকী (পটুয়াখালী):-

পটুয়াখালীর দুমকিতে রিতু আক্তার (১৪) নামের নবম শ্রেণীর এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

Manual3 Ad Code

 

গতকাল সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খা বাড়িতে এ অপমৃত্যুর ঘটনাটি ঘটেছে।

 

খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বেলা সাড়ে ১২টায় ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

 

এব্যাপারে দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code

 

নিহত রিতু আক্তার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. কামাল হোসেনের সে দুমকি একে মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিতু আক্তার (১৪) বসত:ঘরের দোতলায় আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওপরে ওই স্কুলছাত্রীর কোন সারাশব্দ না পেয়ে পরিবারের লোকজন খুজতে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বেলা সাড়ে ১২টায় ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Manual3 Ad Code

 

তবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। প্রেমঘটিত কারণে আত্মহত্যা করে থাকতে পারে বলে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে।

Manual2 Ad Code

 

 

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণকরা হয়েছে। এব্যাপারে দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।