৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে এক গৃহবধূর গালে কামড় দিয়ে মাংস ছিঁড়ে নিল এক‌ই বাড়ির আরেক গৃহবধূ

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২০
ঝালকাঠিতে এক গৃহবধূর গালে কামড় দিয়ে মাংস ছিঁড়ে নিল এক‌ই বাড়ির আরেক গৃহবধূ

Manual5 Ad Code

 

সৈয়দ রুবেল,ঝালকাঠি জেলা প্রতিনিধি:-

ঝালকাঠিতে এক গৃহবধূর গালে কামড় দিয়ে মাংস ছিঁড়ে নিল এক‌ই বাড়ির আরেক গৃহবধূ।

Manual7 Ad Code

 

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ষাটপাকিয়া গ্রামের আল আমীনের স্ত্রী আসমা বেগম(৩৫) ঘটনার শিকার হন।

Manual1 Ad Code

 

০৭/০৮/২০২০ইং শুক্রবার বিকালে শশা গাছ ছেড়াকে কেন্দ্র করে এক‌ই বাড়ির মোঃ হানিফের স্ত্রী বিথীর সাথে আসমার কথা কাটাকাটি হয়।

Manual8 Ad Code

 

বিথী বেগম (৩০) এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আসমার গালে কামড় দিয়ে এক থাবা মাংস ছিঁড়ে নিয়ে যায়। এতে আসমা মারাত্মক রক্তাক্ত জখম হয়।

 

এ সময় বাবুলের স্ত্রী ফাতেমা আসমার গলায় থাকা আধা ভরি ওজনের স্বর্নের চেইন ছিনাইয়া নিয়ে যায় এবং তাদের সাথে মোসলেম আলী হাওলাদারের ছেলে সুলতান হাওলাদার আসমার চুল ধরে টানাহেঁচড়া করে।

 

এতে আসমার শরীরের কাপড় চোপড় খুলে গিয়ে বিবস্ত্র হয়ে পড়ে। এ সময় আসমার ডাক চিৎকার সুনে বাড়ীর অন্য লোকজন এসে আসমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

 

এ ব্যাপারে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, আসমার ডান গালে মারাত্মক জখম সৃষ্টি হয়েছে। এ রকম গালের মাংস ছিঁড়ে নেয়া রোগী ইতিপূর্বে দেখিনি।

 

এ ঘটনায় ভৈরব পাশা ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, এ ব্যাপারে ভোক্তভোগী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে তাকে আমি সহায়তা করবো।

Manual3 Ad Code

 

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে ।