৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

শার্শায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার ৯০তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২০
শার্শায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার ৯০তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

Manual7 Ad Code

Manual5 Ad Code

ইকরামুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি :-

যশোরের শার্শা উপজেলা অডিটোরিয়াম কক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

Manual8 Ad Code

১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

 

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহত হন বঙ্গমাতা ফজিলাতুননেছা।

 

শনিবার (৮ই আগষ্ট) সকাল ১১টায় শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

 

বিশেষ অতিথি শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, এমদাদুল হক লতা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, ১১ টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারন সম্পাদকরা।শার্শা উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

 

১১টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদকরা সংক্ষিপ্ত আকারে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

 

প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি বলেন, বঙ্গমাতা এমন একজন নারী যে সবসময়ই বঙ্গবন্ধুকে উৎসাহিত করেছে।

 

Manual1 Ad Code

মানুষের মঙ্গলের জন্য কাজ করতে সব সময় বঙ্গবন্ধুর পাশে থেকে তাকে সাপোর্ট দিয়েছেন। সকল সংকট মুহূর্তে বঙ্গবন্ধুকে উৎসাহিত করেছে বঙ্গমাতা শেখ ফজিলানতুনেছা। বঙ্গবন্ধুর দেশের প্রতি কাজ করার জন্য বঙ্গমাতা সকল সময় বঙ্গবন্ধুকে উৎসাহ প্রদান করেছেন।

 

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত নির্মম আমি হত্যা করেছে বঙ্গমাতা ফজিলাতুননেছাকে। বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আজীবন থাকবে। #