৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি সদরে সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের অভিযোগ আহত ১

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২০
ঝালকাঠি সদরে সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের অভিযোগ আহত ১

Manual1 Ad Code

 

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নে সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের ঘটনায় মো: রাসেল খান (৩৩) নামে ১ জন আহত হয়েছে।

আহত রাসেল সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বীরসেনা গ্রামের মৃত হেমায়েত উদ্দিন খানের পুত্র।

 

এ ঘটনায় ৬ আগষ্ট সদর থানায় ভুক্তভোগী রাসেল বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

Manual5 Ad Code

 

অভিযোগে তিনি উল্লেখ করেন, ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বের মহল গ্রামের ফারুক হাওলাদরের ছেলে হাছিব হাওলাদার ও রাজিব হাওলাদার, মৃত মন্নান হাওলাদারের ছেলে শাহ আলম হাওলাদার, ফারুক হাওলাদার এবং সেলিম হাওলাদার, আলমগীর হাওলাদারের ছেলে ইমন হাওলাদার, সোবাহান সরদারের ছেলে শাহিন সরদার অত্যন্ত দাঙ্গাবাজ ও নেশাখোর ও প্রকৃতির লোক। তাহারা আইন কানুনের কোন তোয়াক্কা করেনা। বিবাদীদের সাথে আমার কোন পূর্ব পরিচয় নেই। আমি পেশায় একজন রেন্টে মটর সাইকেল চালক। গত ০৬/০৮/২০২০ইং তারিখে আমি যাত্রী সংঘবদ্ধ একটি চক্র।

Manual3 Ad Code

 

ভুক্তভোগী রাসেল খান পেশায় একজন রেন্ট এ কার চালক।

Manual5 Ad Code

 

৬ আগষ্ট যাত্রী নিয়ে নবগ্রাম থেকে বোর্ড স্কুল যাওয়ার পথে বাওনের হাট স্টিল ব্রিজের উত্তর পাশে আসামিদের দোকানের সামনে বিবাদী হাছিব তার গাড়ীর পিছনে রাজিবকে নিয়ে বেপরোয়াভাবে বোর্ড স্কুল থেকে মটর সাইকেল চালাইয়া রাসেলের গাড়ীর সামনে ধাক্কা দেয়।এতে রাসেল মটর সাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়।

 

বেপরোয়া গাড়ী চালানোর বিষয়ে রাসেল প্রতিবাদ জানিয়ে ঘটনা স্থল ত্যাগ করে বোর্ড স্কুল এর উদ্দেশ্যে রওনা হন। এতে ক্ষিপ্ত হয়ে হাছিব ও রাজিব তাদের বন্ধুবান্ধব খবর দিয়ে ঘটনা স্থলে ওৎ পেতে থাকে। রাসেল বোর্ড স্কুল নামক স্থানে কাজ শেষ করে যাত্রী নিয়ে একই রাস্তা দিয়ে ফেরার পথে রাত অনুমান ৮ টার দিকে ওৎ পেতে থাকা বিবাদীরা রাসেলের উপর অতর্কিত ভাবে সন্ত্রাসী হামলা চালায়। এতে রাসেল অজ্ঞান হয়ে পড়ে গেলে স্থানীয় লোকের সহযোগিতায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এতে রাসেলের শরীরে বিভিন্ন স্থানে ফুলা জখম ।

 

রাসেলের সাথে থাকা লাভা কম্পানির একটি বাটন মোবাইল এবং তার যাত্রীর সাথে থাকা স্যামসাং গ্যালাক্সি স্মার্ট মোবাইল ও একটি সিম্ফোনি কম্পানির বাটন ফোন, নগদ ৬৫ হাজার টাকা বিবাদীরা ছিনিয়ে নেয়।

Manual1 Ad Code

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি থানার এএসআই মোঃ জসিম জানান, বাদী রাসেলের লিখিত অভিযোগখানা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।