৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

চিলমারীতে বন্যার্তদের মাঝে রাজশাহী পাঠক ফোরামের ত্রাণ বিতরণ

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২০
চিলমারীতে বন্যার্তদের মাঝে রাজশাহী পাঠক ফোরামের ত্রাণ বিতরণ

Manual5 Ad Code

রুবেল মিয়া,চিলমারী প্রতিনিধিঃ
চিলমারীতে বন্যার্তদের মাঝে রাজশাহী পাঠক ফোরামের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ সকালে । চিলমারী নৌ-বন্দর ও অস্টমীর চর ইউনিয়নের খোদ্দ বাঁশপাতার এলাকায় রাজশাহী পাঠক ফোরামের সভাপতি মোঃ আব্দুল আলিম, সহ-সভাপতি আবু হাসেম অর্ণব, সাবেক সভাপতি রাসেদুল ইসলাম রাসেল ও সহ-সভাপতি সাইদুর রহমান দুলু ১৫০ জন বানভাসীর মাঝে ৩ কেজি চাল, ১ কেজি আলু, ডাল হাফ কেজি, আটা ১ কেজি, সয়াবিন তেল হাফ লিটার, গ্যাস লাইট ১টি, খাবার স্যালাইন ২টি ও ১ কেজি করে লবন তুলেদেন। পাশাপাশি ১৫০ টি লুঙ্গি, ৩০০ টি শাড়ি ও ১ হাজার মাস্ক বিতরণ করেন পাঠক ফোরামের সদস্যরা। এসময় পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা ও বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক আরিফ হাসনাত, উপ-পরিচালক শহিদুল্লাহ, ব্যবসায়ী ফিরোজ বখ্ত তোয়াহা, চিলমারী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফা রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।