৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২০
কমলগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

Manual3 Ad Code

 

জায়েদ আহমেদ,কমলগঞ্জ প্রতিনিধিঃ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার (৮ আগস্ট) বেলা ২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

 

কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

 

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন, মহিয়সী নারীর আদর্শকে মেনে চলতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডেও শেখ ফজিলাতুন্নেছার অনেক অবদান ছিল।

Manual2 Ad Code

 

করোনায় আক্রান্ত হওয়া সম্পর্কে সাংসদ জানান, তিনি আক্রান্ত হয়ে চিকিৎসাসেবা গ্রহণ করে সুস্থ হয়েছেন। এটি একটি মহামারি। তাই সবাইকে এখন সরকারি নির্দেশ মেনে বাধ্যতামূলকভাবে ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে। আর এ নিয়ম মেনে চললে দেশ থেকে করোনার সংক্রমণ কমে যাবে।

Manual3 Ad Code

 

অনুষ্ঠানে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

Manual8 Ad Code