৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী পালন

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২০
ঝালকাঠিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী পালন

Manual1 Ad Code

 

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী, বাংগালী জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও তার সকল কর্মের প্রেরণার উৎস বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী পালন।

 

০৮/০৮/২০২০ইং তারিখ শনিবার ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষের উগ্যোগে এ দিবসটি পালন করা হয়।

Manual6 Ad Code

 

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

Manual6 Ad Code

 

পৌরসভার বঙ্গবন্ধু কর্নারে আলোচনা সভায় টেলিকনফান্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এম,পি।

 

Manual8 Ad Code

পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কাউন্সিলর তরুণ কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির অনুষ্ঠানে সহ অনান্য নেতৃবৃন্দ্ব।

Manual8 Ad Code

 

উক্ত অনুষ্ঠানের অংশ হিসেবে, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার অসহায় নারীদের একটি করে সেলাই মেশিন উপহার দেন।

 

পরে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে পৌরসভা কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।