৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

জালালপুরবাসীর উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠান।

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯
জালালপুরবাসীর উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠান।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

শেখ মোঃ ছাদিম,
বিশেষ প্রতিনিধিঃ
গত ১৬ জুলাই দক্ষিন সুরমা ৭ নং জালালপুর ইউনিয়নে ব্যারিস্টার মোস্তাক আহমদের সম্মানে জালালপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়।উল্লেখ্য মোস্তাক আহমদ অত্র এলাকার ১ম ব্যারিস্টার। উক্ত অনুষ্ঠানে জালালপুর উন্নয়ন সংস্থা’র সাধারণ সম্পাদক ও মেধাবী ছাত্রনেতা সৈয়দ আলী হোসেন ঈমানীর সঞ্চালনায়, জালালপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব মাও. সুলাইমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিন সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান, অত্র এলাকার বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব জনাব ইদ্রিস আলী তুরন মিয়া,সাবেক চেয়ারম্যান জনাব হাজী আব্দুল মতিন,জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব আওলাদ হোসেন,আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আখলাকুল আম্বিয়া বাতিন,এড. নাজমুল ইসলাম,সাংবাদিক শেখ জাহিদ,যুব সমাজের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তিত্ব জনাব সানাউল হক ছানা,রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব সুন্দর আলী,উদীয়মান তরুন ও সামাজিক ব্যক্তিত্ব জনাব এম.মাহ্ফুজুর রহমান।
সংবর্ধিত অতিথি ব্যারিস্টার মোস্তাক আহমদ বলেন, সমাজে শুধু ডাক্তার,ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার ইত্যাদি হলে চলবেনা হতে হবে মানুষ। যারা পিতা-মাতাকে তাদের প্রাপ্য সম্মান দেবে এবং পরিবার,সমাজ ও দেশের প্রতি নিজের অবস্থান থেকে সেরাটা উপহার দেবে।তিনি সামাজিক সংস্থাগুলোকে উদ্দেশ্য করে বলেন, আপনারাও পারিবারিক কাউন্সিলিং শুরু করুন যাতে পিতা-মাতা তাদের সন্তানদের সঠিক গাইড লাইন ও সুন্দর সময় দিতে পারেন,আমি আমার অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করবো।
অনুষ্ঠানের শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে,ফুলের তুড়া দিয়ে অতিথিকে বরন করেন মেধাবী ছাত্র হোসেন আহমদ কানন ও ফাহিম আহমদ। আপ্যায়ন মুহুর্তে সল্য কবি সাহেদুর রহমান স্বরচিত সংবর্ধিত অতিথির উদ্দেশ্য একটি কবিতা আবৃতি করেন।

Manual2 Ad Code