
বিশেষ প্রতিনিধিঃ-ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বন্যার্তদের প্রায় ৪৬৭ টি পরিবারের মধ্যে ১৫ কেজি করে চাল বিতরন করেন উক্ত পরিষদের চেয়ারম্যান ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক গয়াছ আহমদ,এসময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস,সাবেক ছাত্রনেতা গোবিন্দগঞ্জ নতুন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা মাওলানা আখতার আহমদ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মঞ্জুর আলম,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুজেল আহমদ,ইউ/পি সচিব বকুল মালাকার,ইউপি সদস্য লাল মিয়া,জহির আলী,দিদার আলম,আব্দুল মতিন,আব্দুল ওয়াহিদ,শেখ নোয়াব আলী,মিলন ধর,আবুল হুসেন,আবুল ওয়াহিদ,যুব নেতা আলী হুসেন প্রমুখ,সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা চাল বিতরন করা হয়।।