৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে মেয়েকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০২০
কুড়িগ্রামে মেয়েকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের

Manual4 Ad Code

 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মেয়েকে নির্যাতনের চেষ্ঠা করার অপরাধে বাবার বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় নারী-শিশু ও নির্যাতন আইনে মামলা দায়ের করেছে মেয়ে।

Manual7 Ad Code

 

ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জ্যোতিন্দ্র নারায়ণ নামক গ্রামে। উক্ত ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা চাঁদ মিয়া (৫০) পলাতক। তিনি ঐ এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তার দুই মেয়ে ও এক ছেলে। ঘটনাটি পরিবারের ও এলাকায় প্রকাশ হওয়ায় ব্যাপক আলোচনা সমালোচনার শুরু হয়।

 

ঘটনায় অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে বিচারের দাবী জানিয়েছেন চাঁন মিয়ার স্ত্রী ও দুই ছেলে-মেয়েসহ এলাকার সচেতন মহল।

 

মেয়েকে বাবা চাঁন মিয়া নির্মম নির্যাতন করায় গত দুই বছর ধরে মেয়ের স্বামী সব ধরণের যোগাযোগসহ শ্বশুরবাড়ী আসা-যাওয়া বন্ধ হয়ে যায়। লম্পট বাবার কারণে মেয়ের সুখের সংসার তছনছ হয়েছে। বিয়ের চার বছরে তার ঘরে একটা ফুটফুঠে ছেলে সন্তান হয়েছে।

 

স্বামীর সংসারে ঠাঁই না পেয়ে সন্তান নিয়ে বাবার বাড়ীতে ঠাঁই মেলে। বাবার বাড়ীতে থাকায় লম্পট বাবা তার স্ত্রী ও ছোট ছেলের আঁড়ালে প্রায় সময় মেয়েকে ধর্ষণের চেষ্ঠা করতেন। গত ছয় মাস আগে বাড়ীতে কেউ না থাকায় লম্পট বাবা এক সন্তানের জননী (২২) তার মেয়েকে জোড়পূর্বক ধর্ষন করে।

 

মেয়েকে ধর্ষন করা সময় হাতেনাতে ধরেন স্ত্রী ও তার ছেলে। সে সময় বিষয়টি গোপনে পারিবারিক ভাবে মিটিয়ে নেয়।

 

কিন্তু লম্পট বাবার চরিত্রে কোন ভাবেই পরিবর্তন আসেনি। সুযোগ পেলেই মেয়েকে নির্যতনের চেষ্ঠা চালায়। গত ২৬ জুলাই,২০২০ইং দুপুরের খাওয়া শেষে রুমে শুয়ে পড়েন তার মেয়ে।

Manual2 Ad Code

 

এ অবস্থায় বাড়ীতে স্ত্রী ও ছেলে না থাকার সুবাদে লম্পট বাবা আবারও মেয়ের রুমে ঢুকে জোড় পূর্বক নির্যাতনের চেষ্ঠা করে।

 

পরে মেয়ের আত্ম চিৎকারে মা ও ছোট ভাইসহ স্থানীয়রা ছুঁটে আসলে লম্পট চাঁদ মিয়া স্ত্রী ও সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।

Manual8 Ad Code

 

বৃহস্পতিবার ( ৬ আগষ্ট) বাবার বিরুদ্ধে মেয়ে থানায় উপস্থিত হয়ে ধর্ষনের চেষ্টা করার অপরাধে নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

 

Manual6 Ad Code

মেয়ে ,স্ত্রী ও ছোট ছেলেসহ স্থানীয়রা এই ন্যাক্কারজনক ঘটনায় লম্পট চাঁদ মিয়াকে গ্রেফতার সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহার আলী জানান, এই ঘটনাটি শুনেছি।

 

এ ব্যাপারে মেয়ে বাদী হয়ে অভিযুক্ত বাবার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। এই ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে বিচারের দাবী জানাচ্ছি। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়ে বাদী হয়ে বাবার বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেছেন। আসামীকে দ্রুত গ্রেফতারের চেষ্ঠা চলছে।