৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ভালোবাসা_খুঁজে_পেয়েছি – কলমে_গৌরী_পাল

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০২০
ভালোবাসা_খুঁজে_পেয়েছি – কলমে_গৌরী_পাল

Manual5 Ad Code

 

ভালোবাসা_খুঁজে_পেয়েছি

 

কলমে_গৌরী_পাল

 

জীবনে অনেক কিছু পেয়েছি
পাইনি শুধু ভালোবাসা,
জীবন অনেক কিছু দিয়েছে,
ছোট বেলায় মা বাবা ভালোবাসা দিয়ে আগলে রেখেছে।

 

Manual5 Ad Code

শ্বশুরবাড়িতে এসে সেই ভালোবাসা
ধর্ষিত হয়েছে।

 

Manual5 Ad Code

কেউ কেউ নিজের প্রয়োজনে ব্যবহার করেছে।
ভালোবাসার মানুষের চোখে
অবহেলা দেখেছি।

 

তবে বন্ধুরা আপন করে নিয়েছে,
জীবনে অনেক কিছু দেখলাম,
খুব প্রিয় মানুষের মৃত মুখ ও দেখেছি।

 

দুচোখ ভরা জল নিয়ে হেসেছি,
কী পেলাম আর কি পেলাম না,
তার হিসাব আর মেলাই না।
চাওয়া পাওয়ার হিসেব কষতে সাহস হয় না
যদি অপমানিত হতে হয় সেই ভয়ে।

Manual6 Ad Code

 

শুধু পাইনি খুঁজে আমার মাঝে,
লুকিয়ে থাকা আমি কে?
শেষ বেলায় এসে এমনই
একজনের ভালোবাসায়
নতুন জীবন পেলাম।
এমন একটা সম্পর্ক, তাকে
আমার চেনার দরকার হয়নি।

 

তার মাঝে কোন স্বার্থ খুঁজে পাই নি,
তাই তো তাকে এতো ভালোবাসি,
তার প্রতি এতো মায়া।

 

তার কথা মনে ভেবে দিনকে
আলোকিত করি,
প্রত্যেক দিন বিকেলে গোধূলি
আকাশের দিকে তাকিয়ে,
মনের মতো করে তাকে সাজাই।

 

প্রত্যেক সন্ধ্যায় তাকে পাশে নিয়ে,
অনেক গল্প করি।
প্রতি রাতে তোমার কথা ভেবে
স্বপ্ন গুলো রঙিন করে তুলি।
এই ভাবে একটা দিন সম্পূর্ন করি।

 

দিন শুরুতে তুমি থাকো, দিনের
শেষে ও তুমি থাকো,
তাইতো সব সময় আমি ভালো থাকি।

 

 

Manual4 Ad Code