৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

“সুখ-দুঃখ” – রীতা ধর

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০২০
“সুখ-দুঃখ”  –  রীতা ধর

Manual6 Ad Code

 

“সুখ-দুঃখ”

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

— রীতা ধর —

 

আর সবই তো ছিল জীবনে
কেবল দুঃখটুকুই
পাওয়ার ছিল বাকি
অন্তঃপুরে অন্তর্লীনা বুকে
নাগরদোলায় সুখের নামে
সবটুকুতেই ফাঁকি।

 

সুখ যেখানে বীজ বুনে যায়
বৃক্ষছায়ার মতো
দুটি-একটি কুঁড়ি
ভোরের বেলা শিশির ছোঁয়ায়
সটান পাতাবাহার
যেন দুঃখের উত্তরসূরি।

 

মনের ঘরে সুখের শালিক
পলাশ ফোটা দিনে
উতল হয়ে ডাকিস
দুঃখ রে তুই বিষম তালে
কঠিন প্রণয় হয়ে
জীবন জুড়ে আসিস।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

সুখ যদি চায় অতল ছুঁয়ে
চিরদিনের মতো
স্বাধীন হয়ে বাঁচি
দুঃখ তখন পথ আগলে
রূঢ় উত্তাপ হাতে
এক চিলতে বেদনা দেয় যাচি।