৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে প্রধানমন্ত্রী’র ঈদ উপহার পেলেন ৪৬১ জন প্রতিবন্ধী

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০২০
বিশ্বনাথে প্রধানমন্ত্রী’র ঈদ উপহার পেলেন ৪৬১ জন প্রতিবন্ধী

Manual7 Ad Code

 

এম আব্দুল করিম,সিলেট জেলা প্রতিনিধিঃ-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪ নং রামপাশা ইউনিয়নের ৪৬১ জন প্রতিবন্ধীদের মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

 

 

Manual8 Ad Code

৩০/০৭/২০২০ ইং বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটের সময় রামপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে সিলেটের জেলা প্রশাসক মোঃ কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে রামপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আমতৈল গ্রামের প্রতিবন্ধীদের মধ্যে এ ঈদ উপহার বিতরণের মাধ্যমে উদ্বোধন করা হয়।

Manual3 Ad Code

 

পরে স্হানীয় জনপ্রতিনিধিরা নিজ নিজ ওয়ার্ডের প্রতিবন্ধীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা প্রশাসকের তৈরী তালিকা মোতাবেক এই উপহার সামগ্রী বিতরণ করেন।

 

Manual1 Ad Code

দুপুর ১২ ঘটিকার সময় ৪ নং রামপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার,বিশ্বনাথ উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মোঃ আবুল কাশেম ৪৬ জন প্রতিবন্ধীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এ উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল নগদ ২৫০০/-টাকা এবং এক ব্যাগ খাদ্যসামগ্রী। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো -১০ কেজি মিনিকেট চাল,১ কেজি ডাল,১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ কেজি চিঁড়া, ১ প্যাকেট নুডলস ও ১ লিটার সয়াবিন তেল।

 

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক কার্য্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট, ৪ নং রামপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবুল কাশেম,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বারাম উদ্দিন,বিশিষ্ট মুরুব্বি হাজী আব্দুল আলী, যুবলীগ নেতা ছানাউর রহমান, গিয়াস উদ্দিন প্রমুখ।