৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

শেরপুরে বন বিভাগের বেদখলীয় কোটি টাকা মূল্যের জমি উদ্ধার

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০২০
শেরপুরে বন বিভাগের বেদখলীয় কোটি টাকা মূল্যের জমি উদ্ধার

Manual1 Ad Code

 

শেরপুর জেলা প্রতিনিধিঃ

 

Manual8 Ad Code

শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের বেদখলীয় প্রায় ১০ একর জমি উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) উপজেলার গান্ধিগাঁও এলাকায় এ জমি উদ্ধার করা হয়। শেরপুরের সহকারী বন সংরক্ষক ড. প্রাণতোষ চন্দ্র রায় এ জমি উদ্ধারে নেতৃত্ব দেন।

Manual2 Ad Code

 

এসময় নালিতাবাড়ি উপজেলার মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিসুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তাগন অংশ নেন।

 

Manual3 Ad Code

উদ্ধারকৃত জমি মূল্য প্রায় কোটি টাকা হবে।

 

Manual2 Ad Code

স্থানীয় জবর দখলকারীরা ওই জমিতে লিচু গাছ রোপন করে দীর্ঘদিন ধরে জমিটি বেদখলে রাখে।

 

বুধবার (২৯ জুলাই)  দুপুরে এ জমিটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। সহকারী বন সংরক্ষক ড. প্রাণতোষ রায় বলেন, উদ্ধারকৃত জমিতে সামাজিক বন সৃজন করা হবে।