৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে কর্ণফুলীতে চট্টগ্রাম দক্ষিণজেলা মৎস্যজীবী লীগের মাছের পোনা অবমুক্তকরণ

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০২০
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে কর্ণফুলীতে  চট্টগ্রাম দক্ষিণজেলা মৎস্যজীবী লীগের মাছের পোনা অবমুক্তকরণ

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

স ম জিয়াউর রহমান :-

 

Manual6 Ad Code

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে গত ২৭ জুলাই বিকাল ৪টায় কর্ণফুলী উপজেলাধীন বড়উঠান ইউনিয়নের শাহ মীরপুর এলাকার চেয়ারম্যান বাড়ী জামে মসজিদের পুকুরে কাতাল, রুই ও মৃগল জাতীয় ১০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সি বাংলা টিভির বার্তা সম্পাদক স.ম জিয়াউর রহমান।

Manual8 Ad Code

 

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু স্বাধীনতা বিরোধী কুচক্রীর কারণে ৭৫ সালের বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। বাংলাদেশের উন্নয়নের ধারা রুদ্ধ করে।

 

পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশ উন্নয়নের যাত্রা শুরু করে।

 

এ উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে সকল অপশক্তিকে রুখে দিয়ে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে হবে। এসময় তিনি আরো বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। বিভিন্ন মাছের প্রজাতির অস্থিস্ত রক্ষায় মৎস্যজীবীদের এগিয়ে আসতে হবে।

 

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে যুগ্ম আহ্বায়ক সুরেশ দাশ, সদস্য সঞ্জয় সরকার, মো: একরামুল হক বাবুল, মো: হানিফ চৌধুরী, মাসুমা কামাল আঁখি। আরো উপস্থিত ছিলেন মো: মামুন, মো: দেলোয়ার হোসেন, বিপ্লব দাশ, রুবেল দাশ প্রমুখ।