ফকির হাসান :-
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কক্সবাজার বাসীসহ দেশ-বিদেশের সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক এইচ এম আমান।
শুভেচ্ছা বার্তায় তিনি সকলকে পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক জানান। তিনি সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি । ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আযহা। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় উৎসব বাঙালি সমাজে কোরবানির ঈদ নামেও পরিচিত। সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন। ঈদুল আযহার সঙ্গে পবিত্র হজের সম্পর্ক রয়েছে। মক্কার অদূরে আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় হজ পালন করেন।
এইচ এম আমান,
কক্সবাজার জেলা প্রতিনিধি,
দৈনিক আজকের বসুন্ধরা,
জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকা।
