৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০২০
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ

Manual8 Ad Code

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ তাদের নিজস্ব এলাকার সকল দু:স্থ্য ও অতি দরিদ্র গরীব খেটে খাওয়া জনগণের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন।

 

এ বিতরণ কার্য্যক্রমটি অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদের কার্য্যালয়ে। সাধারণ মানুষ তাদের কাছে পৌছে যাওয়া ভিজিএফ কার্ড প্রাপ্তির মাধ্যমে মঙ্গলবার সকাল থেকে নিজস্ব ওয়ার্ডের সদস্যদের চাল বিতরণ ক্যাম্পের সম্মুখে সারিবদ্ধভাবে লাইন ধরে দাড়িয়ে সুশৃঙ্খলার সাথে চাল গ্রহণ করেন।

 

Manual2 Ad Code

এসময় সাধুহাটি ইউনিয়ন পরিষদে দুই ধাপে ১৯৭৫ পরিবারের মাঝে প্রতি পরিবারে ১০ কেজি করে চাল বিতরণের করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে মঙ্গলবার (২৮ জুলাই) এ বিতরণের কাজ পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির উদ্দিন, ইউপি সচিব বিশ্বজিৎ কুমার, সকল ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যসহ।

 

Manual7 Ad Code

এছাড়াও সেখানে পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Manual5 Ad Code

এসময় চেয়ারম্যান সকল উপস্থিত জনগেনের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা বিনিময় ও সকলের মঙ্গল কামনা করেন।