কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খন্ডক্ষেত্র গ্রামে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে।
দূর্বৃত্তদের হামলায় ধর্ষিত ছাত্রীর পিতা ও মাতা গুরুত্বর আহত হয়েছেন। এ সময় স্বর্ণালঙ্কার ও ১ লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায় দৃর্বৃত্তের দল। রবিবার দিবাগত রাত দেড় টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে ৪ জন দূর্বৃত্তের একটি দল ওই গ্রামের রেজা শাহ্ (৪৮) নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে প্রথমে তার মাথায় আঘাত করে। পরে তার স্ত্রী পারভীন বেগমকে (৪০) মারপিট করে তার স্বর্ণের চেইন ও আলমারীর তালা ভেঙ্গে আনুমানিক ২ লাখ টাকা লুট করে।
তারপর তাদের নবম শ্রেণি পড়ুয়া মেয়েকে তুলে নিয়ে গিয়ে পাশ্ববর্তী এলজিইডি খামারের পাশে ধর্ষণ করে। পরে মেয়েটিকেও মারধর করে গুরুতর আহত করে।
আহত অবস্থায় মেয়েটি পাশ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নেয়। পরে প্রতিবেশীরা তাকে সহ তার বাবা ও মাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।
রেজা শাহ্ বলেন, তার ও তার স্ত্রীর মোবাইলে প্রায় মেয়েকে উদ্দেশ্য করে আপত্তিকর এসএমএস আসতো।
এ নিয়ে প্রতিবাদ করায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন তিনি।
নিন্দনীয় ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
কুড়িগ্রামের সুপার মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু, রাজারহাট উপজেলার পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজারহাট থানার ওসি রাজু আহমেদ জানান, এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ দুর্বৃত্তদের ধরতে জোড় তৎপরতা চালাচ্ছে।