৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

কুলিয়ারচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯
কুলিয়ারচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual1 Ad Code

 

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

Manual6 Ad Code

” মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৯ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের
কুলিয়ারচর মৎস্য অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তর অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এ বছরের জাতীয় মৎস্য সপ্তাহের নির্বাচিত শ্লোগান হচ্ছে ‘ মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বংলাদেশ’। তিনি মৎস্য সপ্তাহের করণীয় দিক তুলে ধরে বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ১৮ জুলাই বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের সকল কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহবান জানান তিনি।
এ সময় সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, আহমেদ ফারুক, আনোয়ারুল হক আমান, মুহম্মদ কাইয়ুম হাসান, মোঃ রফিক উদ্দিন, মোঃ রফিকুল বাহার, মোহাম্মদ আরীফুল ইসলাম, মোঃ মাইন উদ্দিন, মোঃ নাঈমুজ্জামান নাঈম ও শরীফুন্নেছা শুভ্রা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code