জায়েদ আহমেদ, কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজরের কমলগঞ্জে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারনে অসহায়দের মধ্যে “গুড বাজার জিএনবি” এর উদ্বোধন করা হয়।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১ টায় গুড নেইবারস বাংলাদেশ এর একে বাংলা স্কুল মাঠ প্রাঙ্গনে গুড বাজারের মাধ্যমে ৮৫০টি সুবিধাভোগী পরিবারের মধ্যে কুপনের মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রেখে এই ত্রাণ সহায়তা ও বস্ত্র বিতরন করা হয়।
গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির ম্যানেজার রোমিও রতন গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে গুড বাজারের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, ইউপি সদস্য কে. মনিন্দ্র কুমার সিংহ, কমলগঞ্জ থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম সহ সংস্থার সকল কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
বিতরনকৃত পণ্য দ্রব্য ছিল- চাল, ডাল, ভোজ্য তেল, আলু, লবণ, এন্টিসেপ্টিক সাবান, দুধ, চিনি, সেমাই, শাড়ি,লুঙ্গি, টিশার্ট, বাচ্চাদের খেলনা, জিংক ও সিভিট ট্যাবলেট ইত্যাদি।
সরজমিনে ঘুরে দেখা যায়, মাঠের বিভিন্ন জায়গায় তিনটি স্টল বসে এবং কুপন অনুযায়ী সুবিধাভোগীরা তাদের পছন্দের জিনিসপত্র বুঝে নিচ্ছেন৷ আয়োজক সূত্রে জানা যায়, এই গুড বাজারের কার্যক্রম আগামী ২৯শে জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।
বর্তমান এই (কোভিড-১৯) করোনা থেকে রক্ষা পেতে কিভাবে নিজের পরিবার প্রতিবেশী ও দেশকে রক্ষা করা সে বিষয়ে বক্তরা উপস্থিত সকলকে অবগত করেন। করোনা থেকে রক্ষা পেতে হলে সামাজিক দুরত্ব, ঘন ঘন সবান দিয়ে হাত ধোয়া ও মাস্ক ব্যবহার করতে হবে। করোনা মহামারী সময়ে কর্মহীন ও অসহায় মানুষের পাশে থাকার জন্য গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির ইমারজেন্সি রেসপন্স ফর কভিট-১৯ টিমের এমন সুন্দর উদ্যোগ গ্রহনের ধন্যবাদ জানান আগত অতিথিবৃন্দ।