৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

সেন্ট জেভিয়ার্স স্কুলের বিদায় সংবর্ধনা

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯
সেন্ট জেভিয়ার্স স্কুলের বিদায় সংবর্ধনা

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-সেন্ট জেভিয়ার্স স্কুল মিলনায়তনে (১৭জুলাই) সকাল ৯ টায় প্রধান শিক্ষিকা সিস্টার মেরী তপতী এসএমআরএ-এর সভাপতিত্বে স্কুলের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক জনাব মো. হাবিবুর রহমান ও শিক্ষিকা ইসমত আরার বিদায় সংবর্ধনা উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক শাহ মোহাম্মদ হেলাল ও সহকারী শিক্ষিকা কঙ্কা দাশের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষিকা মারিয়া গরোটি, সিনিয়র শিক্ষিকা শিউলী সরকার। সিনিয়র শিক্ষক সোমেন বড়ুয়া, আনিসুর রহমান, ফারুক হোসেন ও খোরশেদ আলম ভূঁইয়া।
নবম শ্রেণির ছাত্র মো. মিশকাতুল হোসেন আদিব, ৭ম শ্রেণির ছাত্রী মাইশা আফরিন বক্তব্য দেয়। মানপত্র পাঠ করেন ৭ম শ্রেণির ছাত্র আল আরাফাত এবং ৮ম শ্রেণির ছাত্রী পারমিতা চক্রবর্তী। সিনিয়র সহকারী শিক্ষিকা দিলরুবা শাহনাজ চৌধুরী কেয়া এবং শিক্ষিকা সুলতানা পারভীনের পরিচালনায় শিক্ষকদের দলীয় সংগীত, একক সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual1 Ad Code