রাকিবুল হাসান,গাজীপুর জেলা প্রতিনিধিঃ
মাননীয় সংসদ সদস্য-১৯৬ গাজীপুর-৩ গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, এর বিশ্বস্ত ও সৎ কর্মী
দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বরমী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ হারুন অর- রশিদ খন্দকার।তিনি বলেন আমি এই উপলক্ষ্যে দেশবাসীকে জানায় ঈদ মোবারক।
মহান আল্লাহ পাকের নির্দেশে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ) তার প্রিয় সন্তান হযরত ইসমাঈল (আঃ) কে কুরবানি করতে উদ্যত হয়ে যেভাবে পরম করুনাময় আল্লাহ তায়ালার সন্তুষ্টি বিধান ও নৈকট্য লাভ করেছিলেন,
ঠিক তেমনই যেন আমারা ইসলামের নির্দেশিত পথে নিজের জান ও মালের কুরবানি করে সেই আত্নত্যাগের আদর্শ অনুসরণ করে থাকি।আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে স্বার্থকভাবে ঈদ উদযাপন,
সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা ও সকল শ্রেনীপেশার মানুষের একাত্বতা কামনা করে বলেন, ঈদ আমাদের সকলের মনে শান্তি বয়ে আনুক।
তিনি বন্যার্তদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার জন্য, তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য দেশের বিত্তবানদের প্রতি আহবান করেন।