মু,ইসমাইল হোসাইন (রনি),জেলা প্রতিনিধি লক্ষীপুরঃ
লক্ষ্মীপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা উম্যান এন্ড চাইল্ড এ্যাডভান্সমেন্ট সোসাইটি (ওয়াকাস)এর উদ্যোগে এলাকার গরীব ও অসহায় মানুষকে চিকিৎসা সহায়তা হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
রবিবার (২৬ জুলাই,২০২০)সকাল ১০.০০ ঘটিকায় লক্ষ্মীপুর সদর উপজেলার ২০ নং চররমনী মোহন ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড মধ্য চররমনী মোহন গ্রামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় ও সংস্থার নিজস্ব অর্থায়নে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।
ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসক হিসেবে চিকিৎসাসেবা প্রদান করেন মোঃনুরুল আমিন জিয়া,ডি.এম.এফ(বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ)ঢাকা,গভঃ রেজি নং: ডি ৫৩২ (বি.এম.ডি.সি)ঢাকা।
রবিবার (২৬ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত এলাকার শতাধিক গরীব ও অসহায় মানুষ এই সেবা নেন।এর আগে মধ্য চররমনী মোহন গ্রামে কোন সংস্থার পক্ষ থেকে এভাবে ডাক্তার দিয়ে সরাসরি এলাকায় গিয়ে চিকিৎসা সেবা দেওয়ার দৃষ্টান্ত নেই।
তাই নিজ গ্রামে ওয়াকাস সংস্থার উদ্যোগে ফ্রি চিকিৎসা পেয়ে গ্রামের মানুষ খুব খুশি।তারা উম্যান এন্ড চাইল্ড এ্যাডভান্সমেন্ট সোসাইটি(ওয়াকাস)এর উদ্যোগের প্রশংসা করেন।
ফ্রি চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন ওয়াকাস সংস্থার নির্বাহী পরিচালক শিল্পী আক্তার, লক্ষ্মীপুর বিজনেস ডেভেলপমেন্ট কো-অপারেটিব সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ সফিকুল ইসলাম,হলি ল্যাব এন্ড মেডিকেল সার্ভিসেস এর চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়া(সোহেল), লক্ষ্মীপুর নিউজ এর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ কামাল হোসেন,নোয়াখালী প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাংবাদিক মুজাহিদুল ইসলাম সহ প্রমূখ।এসময় ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিগন।