৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে পৌর আওয়ামী লীগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০২০
ঝিনাইদহে পৌর আওয়ামী লীগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

Manual8 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে।

Manual5 Ad Code

 

রোববার সকালে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

 

Manual3 Ad Code

এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, সরকারি কেসি কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সুমন বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

এসময় প্রতিষ্ঠান প্রাঙ্গণে ২০ টি গাছের চারা রোপন করা হয়। পর্যায়ক্রমে পৌর এলাকাসহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক হাজার গাছের চারা রোপন করা হবে বলে জানান আয়োজকরা।