৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে বিট পুলিশিং কার্যক্রম শুরু

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০২০
ঝিনাইদহে বিট পুলিশিং কার্যক্রম শুরু

Manual3 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

“মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” এ শ্লোগান নিয়ে ঝিনাইদহে বিট পুলিশ কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে শহরের ব্যপারী পাড়ায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।

 

উদ্বোধন শেষে সারাদেশে করোনায় পুলিশ সদস্যসহ যারা মারা গেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এসময় পুলিশ বিভাগের কর্মকর্তা, সাংবাদিক , সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

 

এসময় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, জেলার ৬টি উপজেলায় মোট ৮৫টি বিট পুলিশিং কার্যালয় খোলা হবে। পুলিশী সেবা মানুষের দোড় গড়াই পৌঁছে দেবার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হচ্ছে।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

প্রতিটি বিট পুলিশিং অফিসে একজন এস আই, একজন এএসআই ও তিনজন করে কনস্টেবল খাকবে। তারা মানুষের কাছ থেকে অভিযোগ গ্রহন করবে। তারপর আইনী ব্যবস্থা নেওয়া হবে। মানুষ দ্রুত পুলিশী সেবা পাবে বলে তিনি আরো জানান।

Manual4 Ad Code