হাবিবুর রহমান হাবিব,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-
কুড়িগ্রামে জেলা পুলিশের উদ্যোগে Musk In Must এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে শহিদ মিনার চত্বরে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম উদ্বোধন কালে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার করার উপর তাগিদ দেন।
পরে জনসচেতনতামুলক প্রচারনা র্যালী শহরে প্রদক্ষিন করে। এ সময় স্থানীয় পথচারী, ব্যবসায়ী,রিক্সাওয়ালা, ব্যাটারী চালিত অটো, বাস চালক থেকে শুরু করে উপস্থিত সকল ছাত্র-ছাত্রী ও পুলিশ সদস্যদের মধ্যে মাস্ক বিতরন করা হয়।
সচেতনমুলক অনুষ্ঠানের আলোচনা পর্বে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু,প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব,অধ্যাপক মির্জা নাসির উদ্দীন ও আনোয়ার হোসেন মন্ডল প্রমুখ অংশ গ্রহন করেন।
জেলা পুলিশ পক্ষ হতে বাংলাদেশ পুলিশ লোগো সম্বলিত এক হাজার পিচ মাক্স বিতরন করা হয়।