সায়মন ওবায়েদ শাকিল:- শনিবার (২৫ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার জেলার ছাত্রলীগ নেত্রী আফরিন ফাতেমা জুই এর জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফকিরাপুল,রেলস্টেশনে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে জন্মদিন উদযাপন করেন।
এ সময় তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য র,আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর মানবিক গুণাবলীকে লালন করেই মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমার জন্মদিন উপলক্ষে অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে দাড়ানো চেষ্টা করেছি, আমৃত্যু ছাত্রলীগ নেত্রী হিসাবে মানুষের পাশে দাড়াব।
এসময় তিনি আরও বলেন, করোনার শুরু থেকেই নিজ প্রচেষ্টায় জনগনকে সচেতন করার পাশাপাশি নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এখন পর্যন্ত আমার এই কার্যক্রম অব্যাহত আছে।