৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

লোকাল বাস

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০১৯
লোকাল বাস

Manual2 Ad Code

শোভা রাণী বিশ্বাস

Manual4 Ad Code

চুল পরিমাণ জায়গা যে নেই পা যে রাখার মতো, তবুও বাসে যাত্রী তারা উঠায় অবিরত। একটু হেসে বলে, দাদা- সিট যে অনেক আছে, ছেড়ে যাবে তাড়াতাড়ি উঠে পড়ুন বাসে। একের পর এক লোক উঠিয়ে বাসের ভিতর রাখে, সারাটি পথ দাঁড়িয়ে তারা কষ্ট করে থাকে। দাঁড়িয়ে থেকে পা দু’খানা ব্যথার জ্বালায় মরি, জুতা দিয়ে গুতা মেরে বলে “দাদা সরি”। রাস্তা রাখা এতই খারাপ দুঃখে পরাণ কাঁদে, মাঝে মাঝে হয়যে মনে গেলাম বুঝি খাদে। ও বাবা গো মলাম-গেলাম পা যে গেলো খসে, রক্ষা পেত পা দু’খানা যেতাম যদি বসে। দোষ তো তাদের নয়ত একার আমরা ও যে দোষী, সিট খালি নেই দেখেও কেন আমরা বাসে আসি।।

Manual3 Ad Code