৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

টুঙ্গিপাড়ায় কোরবানীর গরুর হাট, মানছে না স্বাস্থ্যবিধি

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০২০
টুঙ্গিপাড়ায় কোরবানীর গরুর হাট, মানছে না স্বাস্থ্যবিধি

Manual2 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। অন্যদিকে কোরবানীকে সামনে রেখে উপজেলার পাটগাতী বাজারে বসেছে পশুর হাট। কিন্তু স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা অধিকাংশ মানুষ মাস্ক ও ব্যবহার করছে না। করোনা সংক্রামণ এড়াতে স্থানীয় প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে পশুর হাটে কেনাবেচার নির্দেশনা থাকলেও বাস্তবে তার কোন বালাই নেই।

 

Manual6 Ad Code

 

শনিবার বিকালে সরজমিনে দেখা যায়, আসন্ন কোরবানি উপলক্ষে পাটগাতী বাজারে বসেছে গুরুর হাট। শত শত গরুর পাশাপাশি ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই চলছে বেচাকেনা। হাটের পরিবেশ দেখে অনেকে মন্তব্য করেন, এখানে এসে মনে হচ্ছে করোনাভাইরাস বলতে কিছু নেই।

 

Manual1 Ad Code

এছাড়া স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দূরত্ব বজায় রাখা বা মাস্ক ব্যবহার নিয়ে কারো কোন মাথাব্যথা নেই।

 

উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সামিউল রেজা শাওন বলেন, গরু কেনার উদ্দেশ্যে এই হাটে এসেছিলাম। কিন্তু এখানে মানুষজনদের ভীড় আর ঠেলাঠেলি দেখে করোনার ভয়ে বাড়ি চলে যাচ্ছি।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

হাটের অবস্থা দেখে মনে হয় করোনাভাইরাস নামক কোনো ব্যাধি পৃথিবীতে নেই। তবে হাট বসানোর আগে প্রশাসনের নজরদারী বাড়ানো খুবই জরুরী ছিলো।

 

গরু কিনতে আসা বাশবাড়িয়া গ্রামের মিলন ইসলাম বলেন, যেখানে হাট বসানো হয়েছে সেখানে পর্যাপ্ত জায়গার অভাব। যদি এই হাট বড় কোন মাঠে বসানো হতো তাহলে কিছুটা স্বাস্থ্যবিধি মানা হতো। হাটের পরিবেশ ও লোকজনের জনসমাগম দেখে গরু না কিনেই ফিরে যাচ্ছেন বলে জানান তিনি।

 

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার বলেন, স্বাস্থ্যবিধি মেনেই হাট বসার কথা ছিলো। সরজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।