৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শেরপুরে নকলা গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০২০
শেরপুরে নকলা গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ

Manual5 Ad Code

শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরে তিনজন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছেন নকলা প্রেস ক্লাবের কর্মকর্তারা। ওই গণমাধ্যমকর্মীরা হলেন নাসির উদ্দিন, মোশাররফ হোসেন সরকার বাবু ও খন্দকার জসিম উদ্দিন মিন্টু।

 

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

মানহানির অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলাটি করেন উপজেলার টালকী ইউপির বাসিন্দা বেলায়েত হোসেন আকন্দ। এর প্রতিবাদে শুক্রবার রাতে নকলা শাহরিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে এক জরুরি সভার আয়োজন করা হয়।

সভায় মিথ্যা মামলার প্রতিবাদসহ তীব্র নিন্দা জানানো হয়।নকলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক খন্দকার জসিম উদ্দিন মিন্টুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক সেলিম রেজা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রফিক, দফতর সম্পাদক মমিনুল ইসলাম সুমন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নূর হোসাইন, সদস্য মাহবুবর রহমান,মিজানুর রহমান,মোশারফ হোসাইন ও দেলোয়ার হোসেন প্রমুখ।বক্তারা বলেন,অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে ডিসির কার্যালয়ের সামনে মানববন্ধনসহ জেলা-উপজেলায় মানববন্ধন করা হবে।

 

Manual3 Ad Code

এছাড়া আরো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। মামলায় যেসব গণমাধ্যমকর্মীর সম্মান ক্ষুন্ন হয়েছে, প্রয়োজনে তারা বেলায়েত হোসেন আকন্দের বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা দায়ের করবেন।

 

মিথ্যা মামলায় অভিযুক্ত গণমাধ্যমকর্মীরা বলেন, বাদী তার মামলার আরজিতে উল্লেখ করেছেন আমরা খারাপ প্রকৃতির লোক, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ও মানহানিকর বক্তব্য দিয়ে তাকে ব্লাকমেইল করি। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা আরো বলেন, সরকারের ১০ টাকা কেজি দরের চাল মাঠ পর্যায়ে ডিলাররা বিতরণে অনিয়ম করেছেন।

Manual2 Ad Code

 

এ সংক্রান্ত সংবাদ ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতেই করা হয়েছে। খবরটি তথ্য নির্ভর ও প্রমাণাদি তাদের কাছে রয়েছে।

 

আর এ সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদনে বেলায়েত হোসেন আকন্দের ভাতিজা ফরিদ মিয়ার ডিলারশিপ লাইসেন্স বাতিল করাসহ তার জামানত বাজেয়াপ্ত করে।