৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ রংপুর জেলার উদ্যোগে বৃক্ষ রোপন

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০২০
বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ রংপুর জেলার উদ্যোগে বৃক্ষ রোপন

Manual2 Ad Code

মোঃ মনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ রংপুর জেলা শাখার উদ্যোগে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুরে বৃক্ষ রোপন করা হয়।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

শনিবার (২৫ জুলাই) সকাল ১১ টায় বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুরে উক্ত বৃক্ষ রোপন ও আলোচনা সভায় বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোঃ আবেদ হোসেন, আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ রংপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম দুলাল, রশিদুস সুলতান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক এসএম খলিল বাবু, কোষাধ্যক্ষ নাজমুল করিম ডলার, দপ্তর সম্পাদক মৌদুদ আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শ্যামলী বিনতে আমজাদ, নির্বাহী সদস্য তুহিন মিয়া। আরো বক্তব্য রাখেন জাবেদ স্মৃতি পাঠাগারের সভাপতি নাসরিন বেগম নাজ, রাজেন্দ্রপুর সমাজকল্যাণ গ্রন্থাগারের সভাপতি মোছাঃ ফৌরদসী, চন্দপাট সমাজকল্যাণ পাঠাগারের সভাপতি মোছাঃ তহমিনা, স্বপ্নধারা গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক সুলতান মন্ডল, জননী গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মোছাঃ রেহানা।

Manual2 Ad Code

 

এ সময় রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোঃ আবেদ হোসেন বলেন, গণগ্রন্থাগার গুলো সমাজের কাজে ব্যপক ভাবে এগিয়ে আসছে, আমাদের রংপুরে গণগ্রন্থাগার গুলো এমন ভাবে এগিয়ে আসছে, তাতে করে দেখা যাচ্ছে রংপুরের মানুষ পজেটিভ ভাবে নিচ্ছে ও অংশ গ্রহন করছে।

Manual1 Ad Code

 

আপনারা আপনাদের কাজ চালিয়ে যান আমি আপনাদের সহযোগীতার জন্য সব সময় আমি নিয়োজিত থাকবো। আলোচনা শেষে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে বৃক্ষ রোপন করা হয়।