৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শেরপুরে বিচারকের গাড়ি চালকের হাতে স্কুলছাত্র নির্যাতন ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০২০
শেরপুরে বিচারকের গাড়ি চালকের হাতে স্কুলছাত্র নির্যাতন ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

Manual1 Ad Code

শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের বিচারকের গাড়ি চালক আব্দুল বাতেনের হাতে স্কুলছাত্র আলমাছকে হাতপা বেধে শারীরিক নির্যাতন ও চুরি মামলা দিয়ে জেল হাজতে প্রেরনের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

Manual5 Ad Code

শনিবার (২৫ জুলাই) নালিতাবাড়ি উপজেলার সমশ্চুড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পুড়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম,যুবলীগ নেতা হাবিবুর রহমান,স্কুলছাত্র আলমাছের পিতা আইয়ুব আলী,আওয়ামীলীগ নেতা আজগর আলী প্রমুখ।

 

Manual4 Ad Code

বক্তারা বলেন,সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ওই গ্রামের দরিদ্র কৃষক আইয়ুব আলীর ছেলে আলমাছ গত ২২জুলাই বুধবার সকালে ঠেলা গাড়িতে করে প্রায় তিন মন সবজি বিক্রি করতে হলদিগ্রাম বাজারে আসে।

Manual2 Ad Code

 

এসময় ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শেরপুর চিফজুডিশিয়াল ম্যাজিস্টেটের গাড়ি চালক আব্দুল বাতেন ও তার লোকজন স্কুলছাত্র আলমাছকে চুরির অপবাদে হাতপা বেধেঁ শারীরিক নির্যাতন করা করা হয়।

Manual6 Ad Code

 

আলমাছের পিতা আইয়ুব আলীর সাথে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটায় আব্দুল বাতেন। শুধু তাই নয়।পরে আলমাছের নামে ঝিনাইগাতী থানায় একটি চুরি মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়। বর্তমানে আলমাছ জেলহাজতে রয়েছে। আলমাছের উপর নির্যাতনের বিচারের দাবিতে এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। বক্তারা অবিলম্বে আলমাছের মুক্তি ও আব্দুল বাতের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছে।