১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

ফুলবাড়ীতে সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা

admin
প্রকাশিত জুন ২২, ২০২০
ফুলবাড়ীতে সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা

Manual7 Ad Code

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারি আদেশ অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। রবিবার (২১ জুন) বিকেলে উপজেলার বাজারগুলো ঘুরে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

এসময় ফুলবাড়ী থানা পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি আদেশ অমান্য করে বিকেল ৪ টার পরও দোকান খোলা রাখা ৭ টি দোকান মালিক, মোটরসাইকেল নিয়ে অহেতুক বাইরে ঘোরাফেরা করা ৩ জন মোটরসাইকেল আরোহী ও মাস্কছাড়া বাইরে ঘোরাফেরা করা একজনকে মিলে ১২৪৫০ টাকা জরিমানা করেন তিনি।

 

Manual3 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান সবাইকে করোনাভাইরাস মহামারী প্রতিরোধে সরকারি আদেশ মেনে চলার আহবান জানিয়ে বলেন, করোনা মহামারী রুখতে সকলকে সচেতন হতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া মাস্ক না পগে কাউকে বাইরে ঘোরাফেরা করা যাবে না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।